Monday, November 23, 2026

আত্ম-ইতিহাস বিস্মৃত ধোঁকাচ্ছন্ন একটি জাতির আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের সংকট

 

আমার ধারণা,......এই কোরআন-এ-হাফিজ মেজর জেনারেল হুসেইন মোহাম্মদ মশিউর রহমান যাতে আর কোনো গুরুত্ব পূর্ণ পদ এ না যেতে পারেন সেটা নিশ্চিত করতেই তাকে বিপসটের দায়িত্ব দিয়ে সাইড করে দেয়া হয়েছে. আর সাদা ভাত খাওয়া জাতি এটাকে সম্মান মনে করছে.. এইটা আসলে ভারতের তাবেদার লবির সিদ্ধান্ত.. আর আনসারের দায়িত্বে জোর করে থাকে যাওয়া মেজর জেনারেলকেই সম্ভবত নেক্সট চিফ করা হচ্ছে.. আমি সব সময়ে বলি যে এই জাতির ইমাজিনেশন আর পার্সেপশন এ সিরিয়াস রকমের দুর্বলতা আছে, দুশমনেরা ঠিক এই দুর্বলতাকেই এক্সপ্লয়েট করে যাচ্ছে ... পিলখানাতে যখন ভারতীয় খুনিরা এই দেশি সৈন্যদের সমর্থনে ৫৭ জন অফিসারকে খুন করে তাদের অনেকের লাশ পিলখানার ম্যানহোল ডাম্প করে পিলখানার ড্রেন দিয়ে আমাদের ডেলিভারি দিয়ে, তাদের পরিবারের উপর নির্যাতন করে নিরাপদে বেরিয়ে চলে গেলো... তখন তারা ৫০০ মিটার দূরে দাঁড়িয়ে সেটা নীরবে /কোনো রকম ঝন্ঝাট ছাড়া হতে দিয়েছে এর পর এই ঘটনার সাক্ষী জীবিত সোলজার অফিসারদের অনেক কে মেরে ফেলা হয়েছে গুম করে ফেলা হয়েছে... জুনিয়র অফিসার রা ওই ঘটনার প্রতিবাদ করতে গেলে... তাদেরকে ও চাকরি থেকে সরিয়ে দিয়ে, অনেককেই গুম করে, মেরে ফেলা হয়েছে, আবার এই ডায়লগ ও দেয়া হয়েছে :........ "....সাবধানে কথা বোলো, বর্ডারে ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি আছে......".... ভাই..!!,  আর যাই হোক এই আর্মির কোনো আত্মসম্মান বা আত্ম মর্যাদা বা আন্তর্জাতিক ভাবমূর্তির কথা বলবেন না..... এরা এদের ব্রাদার অফিসারদেরকে ৭২ , ৭৫, ৮১, দুইহাজার নয় যে হত্যা হতে দেখেও হত্যাকারী আঘাতকারী শক্তির বিরুদ্ধে কিছুই করে নাই.... উল্টা পচাত্তরে ৭-৮ ই নভেম্বরের অন্তত ১২ অফিসার হত্যার জন্যে দায়ী কর্নেল তাহের আর তার "বিপ্লবী সৈনিক সংস্থা" নিয়ে এখনো ওপেনলি ..." ইউটিউব ভিডিও ".. করে সাফাই দেবার চেষ্টা করে..তাঁকে এবং সম্ভবত তার বিপ্লবী সৈনিক সংস্থাকেও মহিমান্বিত করার চেষ্টা করে, যখন আমরা বিশ্বাস করছি যে, ৭ ই নভেম্বর এর বিজয়ী এদেশের সিপাহী জনতার পক্ষের শক্তিই এখন দায়িত্বে আছেন....!!  পিলখানা হত্যাকান্ডের উপর প্রশ্ন তুললে তাদের ইনসার্ভিস অফিসার হাস্যকরভাবে ১৯৪৭ সালে পাকিস্তানের সাথে এই ভূখণ্ড কেন স্বাধীন হয়েছিল সেই "অপরাধ" এর কথা মনে করিয়ে বলে "এমন তো হবেই বা হতেই থাকবে ".... .... ভবিষ্যতেও এদের ভেতরে কারো আত্মসম্মানবোধ বা দেশপ্রেম, ইসলামিক মূল্যবোধ জাগ্রত হলে তখন আল্লাহ না করুক দুশমন দেশ তার বিরুদ্ধেও একই ব্যবস্থা নিয়ে এই জাতিকে আবারও লজ্জা দিয়ে একই রকমভাবে সফল হতে পারলে. ..তারা তখন কিছুদিন কান্নাকাটি, ক্ষোভ প্রকাশ আর কিছু স্যাড মিউজিক ভিডিও রিলিজ করেই চুপ হয়ে যাবে, সেই ঘটনাকে ধামা চাপা দেবার চেষ্টা করবে...  হতভাগা এই জাতি যদি বিচারের দাবি তোলেও তাহলে সেটা নিয়েও এক প্রলম্বিত প্রহসন চলতেই থাকবে...চলতেই থাকবে... কার্যকর ন্যায় বিচার আর হবে না ... তাদের ট্র্যাক রেকর্ড তাই বলে .... মেজর সিনহার হত্যাকারী ওসি প্রদীপের ফাঁসির আদেশ আজ পর্যন্ত কার্যকর হয়নি ...এবং এইটা নিয়ে এই বাহিনীর বর্তমান , সাবেক কোনো সদস্যেরই কোনো শক্তিশালী কোনো আওয়াজ নেই ... এই বাহিনী ই তো পিলখানা হত্যাকান্ডের তদন্ত রিপোর্ট কয়েকবার ধামা চাপা পড়ার পরেও কোনো আওয়াজ তোলেন...১৯৯৬ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক মেটিকুলাস প্লানের মাদ্ধমে এই ফরমিডেবল হয়ে ওঠা এই সশস্ত্র বাহিনীতে ধীরে ধীরে রাইট মাইন্ডসেট আর এটিচুড রিপ্লেস করে গোলামী, ব্যবসায়িক, আর ভারতের দাসত্বের মানুষ ও মানসিকতা বসিয়ে দেয়া হয়েছে .. আর তাইতো যখন সশস্ত্র বাহিনীর সদস্যদের কে বলা হলো যে ক্যান্টনমেন্টের বিল্ডিং এ ভারতীয় গোয়েন্দা সংস্থা "র" এর অফিস ছিল তার সামনে দিয়ে যাবার সময়..তারা যাতে মাথা নিচু করে থাকে, মাথা উঁচু করে না তাকায়...ক্যান্টনমেন্টের ভেতরে জামে মসজিদে প্রতি ওয়াক্ত নামাজের সময় কারা নামাজ পড়তে আসতো তাদেরকেও লিস্ট করা হচ্ছিল, যার ফলে অনেকেই মসজিদে আসা বন্ধ করে দেয়.... এখন আপনি বলতে পারেন যে, ..." এরা ওই জাতিসংঘের দায়িত্ব পালনের জন্যেই পারফেক্ট , এভাবেই এদের মানসিকতা, ট্রেনিং প্যাটার্ন সব সেট হয়ে গেছে.." .. কিন্তু সেটাই বা কত দিনের !!? যে সৈনিক , যে অফিসার , যে প্রতিরক্ষায় বাহিনী গোলামি আর সার্বভৌমত্বের কম্প্রোমাইজ একবার মেনে নিয়েছে... কোনো দুর্যোগপূর্ণ , সংঘাত পূর্ণ এলাকাতে জিৎসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীর এই দায়িত্বে সফলতা তারা আর কত দিন ধরে রাখতে পারবে ?
..দেশ বা পুরা সশস্ত্র বাহিনী গোলামির জিঞ্জির পরে বসে থাকলেও এদের কিছু আসে যায় না, চাকরি, মিশনের টাকা , দি ও এইচ এস এর প্লট ব্যবসার সুযোগ তো আছেই.....কথাগুলো বলতে আমার নিজের ততটাই খারাপ লাগছে যতটা লেগেছিল প্রায় দশ বছর আগে যখন সশস্ত্র বাহিনীর একজন প্রাক্তন অফিসারের কাছে শুনেছিলাম: "ডিফেন্স ইজ সোল্ড আউট"....
এখন এই ব্যাপারগুলো আমার কাছে মানে যার জন্ম এই "বাংলাদেশ" এর জন্মের ঠিক দশ বছর পরে তার কাছে অনেক শকিং লাগতো বেশ একটা লম্বা সময় ধরেই... কিন্তু যেদিন আমি শাহবাগী চেতনার ডেস্পারেশনটা লক্ষ্য করলাম, এইদেশের মুসলিম সমাজের বিরুদ্ধে মুসলিম রীতি নীতির বিরুদ্ধে তাদের বিষোদ্গার এর বিপক্ষে দাঁড়িয়ে যেতে পারলাম, আল হামদুলিল্লাহ তখন থেকে শুরু করে ধীরে ধীরে একটা রিজোলুশনে পৌঁছে এখন আমার কাছে আর এগুলো শকিং লাগে না. আর সেটা হলো আসলে এই বাংলাদেশের সৃষ্টিই তো হয়েছে পাকিস্তান কে ভেঙে দিয়ে ইন্ডিয়ান ইন্টারেস্ট সার্ভ করে,
তাই এই বাংলাদেশের জাতীয় সংগীতটাও যে ওই মুসলিম বিদ্বেষী ভারতের রবীন্দ্রনাথ ঠাকুরের গান সিলেক্ট হয়েছে, তাতে অবাক হবার কিছু নাই..!! পিলখানার গেটের সামনে যে বিজয়ী হাতির পালের মূর্তি এখনো টিকে আছে, তাতেও মনে শক্ড হবার কিছু নাই !!..ভারতের পণ্য, ভারতের ব্যবসা, বাংলাদেশের রাষ্ট্রীয় কাজে ভারতের হস্তক্ষেপের স্পর্ধা..., এতকিছুর পরও এয়ারপোর্টে পাতাল মেট্রোরেলের কাজ ভারতের টাটার কাছে যাওয়া,...তিস্তা চুক্তি চীনের সাথে এখনো সম্পন্ন না করা, মাতারবাড়ি জাপানের কাভারে ইন্ডিয়াকে দেয়া এই সবকিছুই না আমার কাছে না এদেশের মানুষের কাছে অবাক করার মতো বা শক্ড হবার মতো! কারণ এই দেশের মানুষ তো এখনো বুঝে উঠতে পারেনি এই দেশটা আসলে কার স্বার্থে তৈরী হলো.!! এতে আল্টিমেটলি এই দেশের মানুষ কি জিতল না হারলো !! এইটাকি আসলে এই দেশের মানুষের জয় ছিল , না ভারতের ধোঁকাবাজির জয় ছিল !!  সিকিম, হায়দরাবাদ যে হয়নাই (এখনো পর্যন্ত ) তার জন্যে আলহামদুলিল্লাহ.. কিন্তু এই রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্র-বিরোধী ষড়যন্ত্র, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সরকারি ইসলাম বিরোধী কার্যক্রম, আইনকানুন এইগুলার হিসাব মেলানো আর জটিল কিছু না অন্তত আমার কাছে.. বরংচ আমি বলবো এটাই ছিলো ইনভিটেবল কন্সিকোয়েন্স ... এর জন্যেই দেখবেন যেই দলই সরকারে আসবে সেইখানেই কিছু মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, ইসলাম বিদ্বেষী চেতনার মাল একেবারে জায়গা মতো থাকবেই থাকবে... কারণ যারা এই ব্যবস্থাটা করে দিতে ডেসপারেট ,তারা জানে এদেশের নব্বইভাগ লোক মুসলিম ...আর তাদেরকে চেতনার ধোঁকায় ফেলে রেখে এক্সপ্লয়েট না করতে পারলে তারা কোনো না কোনো দিন সঠিক রাস্তা, সঠিক ইতিহাস খুঁজে পেয়ে যাবেই ( ইন শা আল্লাহ)

No comments:

Post a Comment