Sunday, November 15, 2026

একটি সিঙ্গেল, একটি ভুল, আর আমাদের আত্মসমালোচনার আয়না

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের শেষ ওভারের ঘটনাটি আমাকে ভাবিয়েছে। লিটন দাস পঞ্চম বলে সিঙ্গেল নেওয়ায় দিনের শেষ বলটি খেলতে হয় তাওহীদ হৃদয়কে। শেষ বলে হৃদয় ১৩৭ রানে আউট হন। ম্যাচের ওই মুহূর্তে লিটন চাইলে সিঙ্গেল না নিয়ে শেষ বলটি নিজে খেলতে পারতেন; তাতে হৃদয়ের উইকেটটি দিনের শেষ পর্যন্ত রক্ষা পেত, আর দ্বিতীয় দিনে ইনিংস চালিয়ে যাওয়ার সুযোগ থাকত। ক্লান্তি, শারীরিক অস্বস্তি, ম্যাচের অবস্থা....সব মিলিয়ে সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। 

গত রাতের সাফ সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানের কাছে ১–০ গোলে হেরেছে। ৮৬তম মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল থ্রো থেকে পাকিস্তানের জয়সূচক গোল আসে।  ক্রিকেটের শেষ বল আর ফুটবলের ওই মুহূর্ত.....দুটিই চাপের সময় পরিস্থিতি বোঝা, সতীর্থের অবস্থার কথা ভাবা এবং পরিণতি আন্দাজ করে সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব মনে করিয়ে দেয়। এসব ঘটনা আমাদের দলগত প্রস্তুতি, যোগাযোগ ও চাপ সামলানোর অভ্যাস নিয়ে আত্মসমালোচনা করার সুযোগ।

এই প্রশ্ন খেলাধুলার বাইরেও প্রযোজ্য। রাষ্ট্রীয়, রাজনৈতিক, সামরিক পর্যায়ে সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও আমাদের চাই পরিস্থিতির গভীর বিশ্লেষণ, দূরদর্শিতা এবং জবাবদিহি। ইতিহাসে বারবার দেখা গেছে, সম্ভাবনা থাকলেই সাফল্য আসে না...সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, ভুল থেকে শেখা এবং পরিকল্পনায় ধারাবাহিকতা রাখা জরুরি।

জাতি হিসেবে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসকে দৃঢ় করতে হলে আমাদের এই পুরোনো দুর্বলতাগুলোকে চিনতে হবে: খামখেয়ালিপনা, দূরদর্শিতার অভাব, আর গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিস্থিতি ঠিকমতো পড়তে না পারা। একেকটি ভুল নিয়ে শুধু ক্ষোভ প্রকাশ করলেই চলবে না; কীভাবে এমন ভুল কমানো যায়, সেই শিক্ষা দল, প্রতিষ্ঠান ও নেতৃত্বের কাজে আনতে হবে। আমাদের সম্ভাবনা আছে......এখন দরকার আত্মসমালোচনার সাহস, পরিষ্কার কৌশল এবং দায়িত্বশীল সিদ্ধান্ত।

আল্লাহ আমাদের সহায় হোন, আমীন.....