উন্নয়ন কর্মী, সমাজ বিজ্ঞানী, শিক্ষক, প্রশাসকসহ তাঁর পরিচয় বহুমাত্রিক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রাজ্ঞ মনীষী আখতার হামিদ খানের জন্ম বৃটিশ-ভারতের উত্তর প্রদেশের আগ্রায় ১৫ জুলাই ১৯১৪ সালে।
বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়নের পথিকৃৎ আখতার হামিদ খান ১৯৩৪ সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে মৌলিক লেখাপড়া শেষে করে আইসিএস অফিসার হিসাবে ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেন। আইসিএস-এর শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে সাহিত্য এবং ইতিহাস অধ্যয়ন করেন।
ক্যাম্ব্রিজ থেকে ফিরে এসে তিনি পূর্ববঙ্গে সরকারী দপ্তরে কাজে যোগ দেন। আইসিএস অফিসার হিসেবে কর্মজীবনের প্রায় অধিকাংশ সময়ই তিনি পূর্ববাংলায় চাকরি করেন।
আখতার হামিদ খানের প্রথম পোস্টিং ছিল তৎকালীন
ত্রিপুরা জেলায়। উল্লেখ্য, ত্রিপুরাজেলা প্রতিষ্ঠিত হয়
১৭৮৯ সালে। জেলার নাম ত্রিপুরা রাখা হলেও ১৭৮৯
সাল থেকেই জেলার সদর দফতর ছিল কুমিল্লা। অতএব আখতার হামিদ খানের প্রথম পোস্টিং ছিল
কুমিল্লায়।
১৯৪৩-এর মহা মন্বন্তরের সময় নেত্রকোনায় মহকুমা প্রশাসক থাকাকালীন সময়ে ঔপনিবেশিক শাসকদের উদাসীনতা তাঁকে এতটাই ব্যথিত করে যে তিনি তাঁর নয় বছরের ভারতীয় সিভিল সার্ভিসের চাকুরী থেকে পদত্যাগ করেন।
এরপর আখতার হামিদ খান চলে আসেন আলীগড়ের কাছে 'মামুল' নামেরএকটি গ্রামে। এখানে চাষের জন্য জমি বর্গা নিয়ে গরু মহিষসহ কৃষি কাজ শুরু করেন। কৃষি কাজের নূন্যতম আয় দিয়ে জীবনধারণের অসহায়ত্ব আখতার হামিদ খানকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে দেয়নি। তবে কৃষক হিসাবে তিনি, ভারতবর্ষে কৃষকের বহুমাত্রিক সমস্যা নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে পারলেন এবং এই সমস্যাসমূহ সমাধানের পথ হিসাবে এখান থেকেই তাঁর মাথায় 'গ্রাম ভিত্তিক সমবায়ের' মাধ্যমে 'পুঁজি গঠন' করে আয় বাড়িয়ে কৃষকদের 'শোষণ মুক্তির' চিন্তা আসে।
কৃষক জীবনে ব্যর্থ হয়ে আখতার হামিদ খান প্রথমে 'ছাপাখানার-শ্রমিক' এবং পরে 'তালা-চাবির'-কারিগর হিসাবে কাজ করেন। আখতার হামিদ খানের নিজের ভাষায় তাঁর এই তলস্তয়সুলভ পরীক্ষা-নিরীক্ষা দু বছর স্থায়ী হয়। ১৯৪৭ সালে তিনি দিল্লির জামেয়া মিল্লিয়াতে শিক্ষকতার কাজ নেন। দেশভাগের পর ১৯৫০'এ শরণার্থী হিসাবে তিনি করাচিতে চলে আসেন। তিনি তাঁর 'মাই ট্রাবলড লাইফ'-বইতে লিখেছেন,
'জীবনের বিভিন্ন পরিস্থিতিই আমাকে একটা গড়িয়ে পড়া পাথরের মত চলমান করে দিয়েছিল। এগুলো আমাকে এক ভৌগোলিক অঞ্চল থেকে অন্য এক ভৌগোলিক অঞ্চলে শক্ত চারা গাছের মত মূলসহ তুলে নিয়ে গিয়ে রোপণ করেছে। একবার নয়, বহু বার'।
এইসময়, পূর্ববঙ্গের প্রাদেশিক সরকারের অনুরোধে তিনি ১৯৫০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। ড. আখতার হামিদ খানের এই নিয়োগের মধ্যদিয়ে কলেজ প্রতিষ্ঠার প্রায় ৫২ বৎসর পর এই প্রথম কোন মুসলিম, অধ্যক্ষের পদ অলঙ্কৃত করলেন। তাঁর যোগদানের পূর্ব পর্যন্ত কলেজের অধ্যাপকদের মধ্য থেকে কর্মে প্রবীণ, এক্সটাঅর্ডিনারী একাডেমিশিয়ান এবং নেতৃত্বের গতিশীলতাসম্পূর্ণ দক্ষ প্রশাসক, এমন ব্যক্তি ও ব্যক্তিত্বকে অধ্যক্ষ নিয়োগ দেয়ার ট্র্যাডিশন ছিল। তাঁর এই নিয়োগ ছিল দীর্ঘদিনের প্রচলিত প্রথার বিপরীতে এক নতুন ধারা।
অধ্যক্ষ আখতার হামিদ খান ছিলেন ভিক্টোরিয়া কলেজের স্বর্ণযুগের স্থপতি। অধ্যক্ষ হিসাবে কলেজ পরিচালনায় তাঁর নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি ছিল। তাঁর সময়কালে কলেজে ছাত্র সংখ্যা এবং সমানুপাতিক হারে শিক্ষক সংখ্যাও বেড়ে যায় । তখন, সুষ্ঠু ভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনা ও তদারকির প্রয়োজনে তিনি কলেজে দুইটি উপাধ্যক্ষের পদের সৃষ্টি করে, একজনকে সাইন্স ও অপরজনকে আর্টস সেকশান দেখাশুনার দায়িত্ব দেন। তাঁর সময়ে, তিনি কলেজে পারসোন্যাল সুপারভিশন ক্লাস চালু করেন। ফলশ্রুতিতে তখন কলেজে সকাল-সন্ধ্যা ক্লাসের প্রয়োজন দেখা দেয়। তাই তিনি, শিক্ষকদের যাতায়াতের অসুবিধের কথা ভেবে, সহজ কিস্তিতে তাঁদেরকে বিলাত থেকে সরাসরি বাইসাইকেল আমদানি করে সরবরাহ করেছিলেন। গতশতাব্দীর পঞ্চাশের দশকে টানা আটবছর তিনি এই কলেজের প্রিন্সিপাল ছিলেন।
কুমিল্লা অবস্থানকালে গ্রামের উন্নয়ন সম্পর্কে তাঁর গভীর আগ্রহ জাগে। ১৯৫৫-৫৬ সালের প্রলয়ঙ্করী বন্যার সময় অধ্যক্ষ আখতার হামিদ খান নিজে ছাত্র-শিক্ষকদের সংগঠিত করে গ্রামবাসীদের রিলিফের কাজে অংশগ্রহণ করেন।
এই সময়ে প্রাদেশিক সরকার, সরকার ও সাধারণ মানুষের মোট সম্পদ সমন্বয় করে গ্রামীণ জীবন পুনর্গঠনে (গ্রামীণ কৃষি ও শিল্প উন্নয়ন) সম্মিলিত প্রচেষ্টা চালানোর উদ্দেশ্য কুমিল্লার কোটবাড়িতে ভিলেজ-এইড (ভি- এইড) একাডেমি প্রতিষ্ঠা করে এবং ড. আখতার হামিদ খানকে এ একাডেমির প্রধান হিসাবে দায়িত্ব দেয়া হয়। পঞ্চাশের দশকে কুমিল্লায় প্রতিষ্ঠিতএই ভিলেজ-এইডকেই গ্রামীণ উন্নয়নের ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়।
গ্রামের হতদরিদ্রদের জীবনমানের উন্নয়নে আধুনিক উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে ১৯৫৮ সালে আখতার হামিদ খান মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পল্লী উন্নয়নের উপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। ভারতের উত্তর প্রদেশের আলীগড়ের গ্রামের এবং পুর্ব্বাংলার কুমিল্লার গ্রামের মানুষের জীবন-মান পর্যবেক্ষণের মাধ্যমে তিনি লক্ষ্য করেন যে, পৃথিবীব্যাপী গ্রামগুলোর সমস্যার ধরন প্রায় একইরকমের এবং তাই, সেইগুলো সমাধনের উপায় খুঁজে বের করার লক্ষ্যে তিনি মিশিগানে গবেষনা ও পড়াশুনা করেন।
দেড়বছর পর ফিরে এসে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগ করার লক্ষ্যে ১৯৫৯ সালের ২৭ মে তিনি কুমিল্লায় পাকিস্তান একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (পার্ড) প্রতিষ্ঠা করেন এবং এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে নিয়োগ পান। এ একাডেমি, 'সমন্বিত গ্রাম উন্নয়ন কর্মসূচীকে' একটি প্যাকেজে একীভূত করে, এক সেট পাইলট প্রকল্প হাতে নেয়, যেটি বিস্তৃতভাবে ‘কুমিল্লা মডেল’ নামে পরিচিত। কুমিল্লা মডেলের প্রধান চারটি উপাদান হচ্ছেঃ থানা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টসেন্টার (টিটিডিসি), রুরাল ওয়ার্কস প্রোগ্রাম (আরডব্লিউপি), থানা ইরিগেশন প্রোগ্রাম (টিআইপি) ও প্রতিটি থানায় (এখন উপজেলা) টু-টায়ার কো-অপারেটিভ সিস্টেম (কেএসএস)—এ চার উপাদান দেশজুড়ে প্রতিলিপি করা হয়েছিল।
‘কুমিল্লা মডেল’ এর অন্যতম অঙ্গ দ্বি-স্তর সমবায় পদ্ধতি যা বর্তমানে বিআরডিবি কর্তক বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও তিনি পল্লী জনগোষ্ঠী ও শহরের বস্তিবাসীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন যা ক্ষুদ্র ঋণ থেকে আত্মকর্মসংস্থান এবং বাসস্থান থেকে পরিবার পরিকল্পনা পর্যন্ত পরিচালনা করা হয়েছিল। জনাব আখতার হামিদ খান কুমিল্লা প্রকল্পে ১৯৭১ সাল পর্যন্ত নিয়োজিত ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে পার্ড কে বাংলাদেশ একাডেমী ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড) নামে নামকরণ করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার পর ড. আখতার হামিদ খান পাকিস্তানে চলে যান এবং ১৯৭২-১৯৭৩ সালে প্রথমে লায়ালপুরস্থ কৃষি বিশ্ববিদ্যালয়ে ও পরে করাচি বিশ্ববিদ্যালয়ে একজন ফেলো হিসেবে কাজ করেন। ১৯৭৩-৭৯ সালে তিনি মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেন। ১৯৭৮-৭৯ সালে তিনি বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি সুইডেনের লুন বিশ্ববিদ্যালয়ের উড্র উইলসন স্কুল, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেন।
১৯৮০ সালে আখতার হামিদ খান করাচিতে ওরাঙ্গি পাইলট প্রজেক্ট (ওপিপি) প্রতিষ্ঠা করেন এবং এর পরিচালক হন। ওপিপি'র মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ে কমিউনিটি উন্নয়ন শুরু করেন যা পরবর্তীতে অংশীদারিত্ব উন্নয়ন প্রকল্পের সূচনাপূর্ব হিসাবে বিবেচিত হয় এবং তখন থেকেই ওপিপি এশিয়ার বৃহত্তম ‘এলাকা উন্নয়ন প্রকল্প’ হিসেবে চালু রয়েছে। বার্ড-এর মতোই ওপিপি একটি আদর্শ সামাজিক প্রতিষ্ঠান।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) আখতার হামিদ খানকে কিংবদন্তিতে পরিণত করে এবং তাঁকে দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। পল্লী উন্নয়নে তাঁর অগ্রণী ভূমিকার জন্য ১৯৬১ সালে তাঁকে সিতারা-ই-পাকিস্তান প্রদান করা হয়। ১৯৬৩ সালে
ড.আখতার হামিদ খান তাঁর কুমিল্লা মডেলের জন্য এশিয়ার নোবেল পুরস্কার খ্যাত ‘র্যামন ম্যাগসেসাই পুরস্কার’ পান। ১৯৬৪ সালে মিশিগান বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ’তে ভূষিত করে।
ইংরেজি, বাংলা, আরবি, ফারসি, উর্দু ও হিন্দি ভাষায় দক্ষ ড. আখতার হামিদ খান বহু নিবন্ধ, প্রতিবেদন ও গ্রন্থ রচনা করেছেন। ড. আখতার হামিদ খানের নেতৃত্বের দক্ষতা শুধুমাত্র তাঁর কর্মকালীন সময়ে প্রেরণার উৎস ছিল না। বর্তমানে বিভিন্ন পর্যায়ের নেতাসহ অন্যান্য অংশীদারিত্ব উন্নয়ন কর্মকান্ডেও প্রেরণার উৎস হিসাবে কাজ করছে।
ড. আখতার হামিদ খান ০৯ অক্টোবর ১৯৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন। তাঁকে করাচীতে ওরাঙ্গি'র ক্যাম্পাসে সমাহিত করা হয়।
(১৫ জুলাই ১৯১৪- ৯ অক্টোবর ১৯৯৯)
ড. আখতার হামিদ খান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ও অনুদ্বীক্ষিত অধ্যায়:
দর্শন ও আদর্শিক ভিত্তি (সুফিবাদ ও তলস্তয় দর্শন): আইসিএস (ICS) অফিসারের পদমর্যাদা ত্যাগ করার পর তিনি কেবল জনসেবায় আত্মনিয়োগ করেননি, বরং নিজের অহংকার ও বস্তুগত লোভ দূর করতে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হন। তিনি সুফিবাদ (Sufism) এবং বিখ্যাত রুশ লেখক লিও তলস্তয়ের (Leo Tolstoy) জীবনদর্শনে গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন। আলিগড়ের কাছে 'মামুল' গ্রামে এবং পরবর্তীতে তালা-চাবির কারিগর হিসেবে তাঁর কাজ করা ছিল মূলত নিজের আত্মশুদ্ধি ও অহমিকা ভাঙার এক অনন্য পরীক্ষা।
জার্মান সমবায় মডেলের প্রয়োগ: গ্রামীণ সমবায়ের মাধ্যমে পুঁজি গঠনের যে ধারণা তিনি কুমিল্লায় সফলভাবে বাস্তবায়ন করেছিলেন, তার তাত্ত্বিক অনুপ্রেরণা এসেছিল জার্মানির বিখ্যাত সমবায় বিজ্ঞানী ফ্রেডরিখ ভিলহেল্ম রাইফিজেন (Friedrich Wilhelm Raiffeisen)-এর গ্রামীণ ঋণদান সমবায় মডেল থেকে। ড. খান সেই ইউরোপীয় মডেলকে এদেশীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে রূপান্তর করে 'কুমিল্লা মডেল' দাঁড় করান।
নারীদের ক্ষমতায়ন ও সামাজিক সংস্কার: কুমিল্লা মডেলের অন্যতম বিপ্লবী কিন্তু প্রচারবিমুখ একটি দিক ছিল "নারী উন্নয়ন ও পরিবার পরিকল্পনা কর্মসূচি"। গত শতাব্দীর রক্ষণশীল পঞ্চাশ ও ষাটের দশকে তিনি গ্রামীণ নারীদের সমবায়ের আওতায় নিয়ে আসেন। তিনি তাঁদের হাঁস-মুরগি পালন, আধুনিক দর্জি বিজ্ঞান ও দাই (Midwife) প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলেন, যা তৎকালীন গ্রামীণ সমাজে এক নীরব সামাজিক বিপ্লবের সূচনা করেছিল।
ভিলেজ-এইড (V-AID) এর সীমাবদ্ধতা ও কুমিল্লা মডেলের জন্ম: তৎকালীন মার্কিন অর্থায়নে পরিচালিত ভিলেজ-এইড প্রকল্প যখন আমলাতান্ত্রিক জটিলতা ও উপর থেকে চাপিয়ে দেওয়া (Top-down) পদ্ধতির কারণে স্থবির হয়ে পড়েছিল, ড. খান তখন বুঝতে পারেন যে প্রকৃত উন্নয়ন বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। তিনি এর বিকল্প হিসেবে সম্পূর্ণ তৃণমূলভিত্তিক (Bottom-up) এবং অংশগ্রহণমূলক ধারার সূচনা করেন, যা পরবর্তীতে বিশ্বখ্যাত কুমিল্লা মডেলে রূপ নেয়।
ক্ষুদ্রঋণ ও নোবেলজয়ী ড. ইউনূসের ওপর প্রভাব: ড. আখতার হামিদ খানের গ্রামীণ সমবায়, ক্ষুদ্র সঞ্চয় ও কৃষি ঋণের এই প্রাতিষ্ঠানিক ও সফল প্রায়োগিক রূপই পরবর্তীতে বাংলাদেশে আধুনিক ক্ষুদ্রঋণ (Microcredit) ধারণার ভিত্তি স্থাপন করে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস নিজেই বিভিন্ন সময়ে ড. আখতার হামিদ খানের এই কাজকে তাঁর 'গ্রামীণ ব্যাংক' মডেলের অন্যতম প্রধান অনুপ্রেরণা হিসেবে অকপটে স্বীকার করেছেন।
ওরাঙ্গি প্রজেক্টের (OPP) বৈশ্বিক প্রভাব: বাংলাদেশের স্বাধীনতার পর করাচির ওরাঙ্গি বস্তিতে তাঁর কাজ ছিল বিশ্ব নগর-উন্নয়ন ইতিহাসের এক বিস্ময়। কোনো সরকারি বা বিদেশি অনুদান ছাড়াই, কেবল স্থানীয় বস্তিবাসীদের সংগঠিত করে এবং তাঁদের নিজস্ব অর্থায়নে তিনি সেখানে এশিয়ার বৃহত্তম ও সফলতম স্যানিটেশন ও ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করেন। এটি প্রমাণ করে যে তাঁর উন্নয়ন দর্শন শুধু গ্রামের কৃষকদের জন্য নয়, শহরের হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনেও সমান কার্যকর।
অসাধারণ ভাষাগত পণ্ডিত: তিনি কেবল বহুভাষাবিদই ছিলেন না, বরং একজন উঁচু মানের ভাষাতাত্ত্বিক পণ্ডিত ছিলেন। ইংরেজি, বাংলা, আরবি, ফারসি, উর্দু ও হিন্দির পাশাপাশি প্রাচীন সংস্কৃত এবং পালি ভাষার ওপরও তাঁর অগাধ পাণ্ডিত্য ও দখল ছিল।
মরণোত্তর রাষ্ট্রীয় স্বীকৃতি: তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৬৩ সালের র্যামন ম্যাগসেসাই ও ১৯৬১ সালের সিতারা-ই-পাকিস্তান ছাড়াও, পাকিস্তান সরকার তাঁকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'নিশান-ই-ইমতিয়াজ' (২০০১, মরণোত্তর) এবং 'জিন্নাহ অ্যাওয়ার্ড' (২০০৪, মরণোত্তর) প্রদান করে।
গভীর শ্রদ্ধা ও অভিবাদন। আল্লাহ তার আত্মাকে মাগফিরাত দান করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নাসিম করুন, আমীন
Development activist, social scientist, legendary educator, and visionary administrator—Dr. Akhter Hameed Khan was a man of multifaceted brilliance. Globally revered as the pioneer of participatory rural development, he reshaped the socio-economic landscape of developing nations, leaving behind blueprints for grassroots empowerment that still guide the world today.
Born on July 15, 1914, in Agra, British India, Dr. Khan completed his primary education at Agra University before joining the prestigious Indian Civil Service (ICS) in 1934. As part of his ICS probation, he studied literature and history at the University of Cambridge before returning to serve in East Bengal.
His very first posting brought him to Comilla (then the headquarters of the Tripura district). It was a town that would eventually become the canvas for his greatest life’s work.
The Great Renunciation and a Tolstoy-Esque Experiment
The turning point of his life arrived during the devastating Bengal Famine of 1943. Serving as the Sub-Divisional Officer in Netrokona, the sheer apathy of the colonial rulers towards the starving masses shook his conscience. Deeply traumatized by the preventable tragedy, he made a radical choice: he resigned from the elite, highly coveted Indian Civil Service after nine years of service.
Driven by a desire to conquer his own ego and seek spiritual clarity, Dr. Khan embraced a life of rigorous self-discipline, deeply influenced by Sufism and the philosophy of Russian literary giant Leo Tolstoy.
He retreated to a village named 'Mamul' near Aligarh, where he leased land to live as a humble farmer. While the harsh financial reality of subsistence farming proved unsustainable, the experiment was a profound success for his worldview. By living the struggles of a farmer, he realized that the key to breaking the cycle of rural exploitation lay in grassroot capital formation through village-based cooperatives.
To sustain himself after farming, he worked as a printing press laborer and later as a locksmith. This self-imposed exile lasted two years. In 1947, he returned to academia at Jamia Millia Islamia in Delhi, and following the partition, migrated to Karachi in 1950 as a refugee. Reflecting on this tumultuous journey in his book, My Troubled Life, he beautifully wrote:
"Circumstances made me a rolling stone... pulling me up like a strong sapling, roots and all, and transplanting me from one geographical region to another. Not once, but many times."
The Golden Era of Comilla Victoria College
In 1950, at the request of the East Bengal provincial government, Dr. Khan accepted the principalship of Comilla Victoria College, breaking a 52-year-old tradition to become the institution's first Muslim Principal.
For eight glorious years, he acted as the architect of Victoria College’s golden age. Guided by a distinct administrative vision, he managed a rapidly growing student body by creating two vice-principal positions (separating Arts and Science sections) and introducing personal supervision classes. Recognizing that extended college hours created transportation challenges for his staff, he directly imported bicycles from England, providing them to teachers on easy installments.
The Birth of the 'Comilla Model'
Dr. Khan’s heart, however, remained tied to the plight of the rural poor. During the devastating floods of 1955-56, he personally mobilized students and teachers to lead village relief operations.
Recognizing his unique passion, the provincial government appointed him as the head of the newly established Village Agricultural and Industrial Development (V-AID) Academy in Kotbari, Comilla. However, when the US-funded V-AID project began to stagnate due to rigid top-down bureaucracy, Dr. Khan realized that real development could not be imposed from above. He advocated for a bottom-up, community-driven approach.
To deepen his knowledge, he traveled to Michigan State University in 1958, researching global rural patterns. Upon returning, on May 27, 1959, he founded the Pakistan Academy for Rural Development (PARD), that was later renamed the Bangladesh Academy for Rural Development (BARD) after the liberation of Bangladesh.
Here, he launched a set of revolutionary pilot projects collectively known as the "Comilla Model." It stood firmly on four foundational pillars:
TTDC: Thana Training and Development Center
RWP: Rural Works Program
TIP: Thana Irrigation Program
KTCCA: A two-tier cooperative system at the grassroots level.
The Unsung Revolution: Women’s Empowerment
A profoundly progressive yet often overlooked aspect of the Comilla Model was its Women's Development and Family Planning Program. In the deeply conservative social landscape of the 1950s and 60s, Dr. Khan mobilized rural women into cooperatives. By training them in poultry farming, modern tailoring, and midwifery, he gave thousands of women financial autonomy, igniting a quiet social revolution in rural Bengal.
The Blueprint for Microcredit
The Comilla Model's focus on a two-tier cooperative system which is actively implemented today by the Bangladesh Rural Development Board (BRDB) alongside micro-savings and agricultural credit, laid the exact groundwork for modern microfinance. Nobel Laureate Dr. Muhammad Yunus has openly credited Dr. Akhter Hameed Khan’s pioneering work as a foundational inspiration behind the creation of the Grameen Bank.
Global Classrooms and the Orangi Pilot Project
Following the independence of Bangladesh, Dr. Khan moved to Pakistan, serving as a fellow at the University of Lyallpur and Karachi University. His intellectual brilliance led him to the world’s most elite lecture halls; he served as a visiting professor at Michigan State University, Harvard, Oxford, Princeton (Woodrow Wilson School), and Lund University in Sweden. He also returned to Bangladesh briefly in 1978-79 to serve as an advisor to the Rural Development Academy (RDA) in Bogra.
In 1980, he embarked on his next monumental mission: the Orangi Pilot Project (OPP) in the squatter settlements of Karachi.
Proving that his theories were as effective in urban slums as they were in rural villages, Dr. Khan organized the impoverished local community to build a world-class sanitation and drainage network entirely funded and constructed by the residents themselves, without government or foreign aid. Today, the OPP remains celebrated as one of Asia's largest and most successful participatory urban development models. Much like BARD, the Orangi Pilot Project stands as an exemplary, ideal social institution.
A Polymath's Legacy and Laurels
Dr. Khan’s brilliance extended far beyond sociology; he was an extraordinary polymath and linguist. Fluent and scholarly in English, Bengali, Arabic, Persian, Urdu, and Hindi, he possessed an equally deep mastery over ancient Sanskrit and Pali.
His pioneering contributions earned him towering national and global honors:
Sitara-e-Pakistan (1961)
Ramon Magsaysay Award (1963) — often referred to as Asia's Nobel Prize.
Honorary Doctor of Laws from the University of Michigan (1964)
Nishan-e-Imtiaz (2001, Posthumous) — Pakistan's highest civilian honor.
Jinnah Award (2004, Posthumous)
Dr. Akhter Hameed Khan passed away on October 9, 1999, in the United States and was laid to rest at the Orangi Project Campus in Karachi.
His leadership was not just a historical marvel; it remains an enduring North Star for policymakers, development workers, and grassroots leaders today. His life proves that true development begins by trusting the wisdom and agency of ordinary people. As he famously believed, the goal is never to merely help the poor, but to teach them the tools to uplift themselves.
May Allah grant him forgiveness, bless his soul, and grant him the highest station in Jannatul Firdaus. Ameen.
#RuralDevelopment #ComillaModel #BARD #SocialInnovation #GrassrootsEmpowerment #LeadershipLegacy #MicrofinanceHistory

No comments:
Post a Comment